May 14, 2026, 5:48 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

কাশিয়ানীতে কর্মরত সাংবাদিকদের সঙ্গে বিএনপির মনোনীত প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের মতবিনিময়

Reporter Name

তৌহিদুর রহমান, কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি
গোপালগঞ্জ-১ (কাশিয়ানী–মুকসুদপুর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে মনোনয়নপ্রাপ্ত জাতীয় নির্বাহী কমিটির সহ–সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে উপজেলার বিভিন্ন মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের নিয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় সেলিমুজ্জামান সেলিম তার রাজনৈতিক জীবনের বিভিন্ন অধ্যায়, আগামীর পরিকল্পনা এবং দলের সাংগঠনিক অবস্থান তুলে ধরেন। পাশাপাশি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন এবং সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
তিনি বলেন, “দলের ভাবমূর্তি উজ্জ্বল করতে সবাইকে সুসংগঠিত থাকা জরুরি। দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই মনোনয়ন দিয়েছে। আমরা ঐক্যবদ্ধভাবে ধানের শীষের বিজয় নিশ্চিত করব। গণমাধ্যম কর্মীরাও যেন সবাইকে সমান দৃষ্টিতে দেখেন—এটাই আমাদের প্রত্যাশা।”
সভায় আরও বলা হয়, সেলিমুজ্জামান সেলিম আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
শেষে তিনি বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করার আহ্বান জানান।
মতবিনিময় সভায় উপজেলায় কর্মরত প্রায় ৫০ জন সাংবাদিকসহ স্থানীয় বিএনপি নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।



ফেসবুক কর্নার