August 5, 2026, 12:41 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

মান্দায় নির্বাচন-পরবর্তী সহিংসতা: আগুনে পুড়ল ফার্নিচারের দোকান

অভয়নগর প্রতিবেদক

নওগার মান্দা উপজেলায় নির্বাচন-পরবর্তী বিরোধকে কেন্দ্র করে দুর্বৃত্তদের দেওয়া আগুনে একটি ফার্নিচারের দোকান পুড়ে গেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের আন্দারিয়াপাড়া মোড়ে এ ঘটনা ঘটে। এতে প্রায় তিন লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।
ক্ষতিগ্রস্ত দোকানটির মালিক সাইদুর রহমান প্রামানিক, তিনি মৃত কলিম উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, নির্বাচন শেষে ধানের শীষ ও দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়া নিয়ে কয়েকজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এর জেরে গভীর রাতে দুর্বৃত্তরা তার দোকানে আগুন ধরিয়ে দেয় বলে অভিযোগ ওঠে।
আগুনে দোকানে থাকা প্রায় দুই লাখ টাকার কাঠ, তিনটি বক্স খাটের ফ্রেম এবং দোকানঘর পুড়ে যায়। ভুক্তভোগীর দাবি, মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লাখ টাকারও বেশি। খবর পেয়ে স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন।
পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। কে এম মাসুদ রানা, অফিসার ইনচার্জ, মান্দা থানা বলেন, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে যায়। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা শান্তি ও সহনশীলতা বজায় রেখে দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার