August 5, 2026, 12:40 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

নওগাঁয় পুকুর থেকে পিতলের ৭ মূর্তি ও ২ বাটি উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর একটি পুকুরে মাছ ধরতে গিয়ে সাতটি ছোট পিতলের মূর্তি ও দুটি বাটি উদ্ধার করেছে পুলিশ। রোববার দুপুরে নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উত্তরপাড়া গ্রামের মোহাম্মদ মন্টু ফকিরের পুকুরে কয়েকজন মাছ ধরতে নামেন। জাল তোলার সময় মাছের সঙ্গে উঠে আসে সাতটি ছোট মূর্তি, দুটি বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে বিকেলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।
পুকুর মালিক মোহাম্মদ মন্টু ফকির জানান, রোববার দুপুরে রহি (১৫), তৌফিক (১৫), বিসা (৫৪) ও রিয়াদ (২২)সহ কয়েকজন পুকুরে জাল ফেলেন। জাল ওঠানোর সময় হঠাৎ করেই মূর্তি ও বাটিগুলো পাওয়া যায়।
রাত সাড়ে ১০টার দিকে জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো বার্তায় পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, খবর পেয়ে নওগাঁ সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে সাতটি ছোট পিতলের মূর্তি, দুটি পিতলের বাটি এবং ব্রোঞ্জের রিংযুক্ত একটি কাঠের লাঠি উদ্ধার করেছে। প্রাথমিকভাবে স্বর্ণকার দিয়ে পরীক্ষা করে জানা গেছে, মূর্তিগুলো কাঁসা/ব্রোঞ্জ অথবা পিতলের তৈরি। এগুলোর বিশেষ ঐতিহাসিক বা আর্থিক মূল্য থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।



ফেসবুক কর্নার