August 4, 2026, 11:54 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ঝিনাইদহে চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুলে বসন্ত উৎসব ও পিঠা মেলা

অভয়নগর প্রতিবেদক

বসন্তের আগমনী বার্তা আর ফাগুনের রঙিন আবেশে মুখর হয়ে ওঠে ঝিনাইদহের স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠান চারুগৃহ শিশুস্বর্গ প্রি-স্কুল। সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য বসন্ত উৎসব ও পিঠা মেলা ১৪৩২। রঙিন পাঞ্জাবি, শাড়ি ও নান্দনিক সাজে সেজে ছোট্ট শিক্ষার্থীরা দিনব্যাপী আয়োজনে অংশ নেয়। নাচ, গান, আবৃত্তি ও সাংস্কৃতিক পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে পুরো অনুষ্ঠান।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ঝিনাইদহ সদর উপজেলার ইউএনও হোসনেআরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তন অধ্যক্ষ সুষেন্দু কুমার ভৌমিক, আমেনা খাতুন কলেজের প্রাক্তন উপাধ্যক্ষ আব্দুস সালাম এবং সমাজসেবক সালাউদ্দিন গাউস গোর্কি। অতিথিরা বলেন, শিশুদের মাঝে ছোটবেলা থেকেই বাঙালি সংস্কৃতি ও ঐতিহ্যের চর্চা গড়ে তুলতে এমন আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
পিঠা মেলায় বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী পিঠার স্টল ছিল দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ। বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক আরেফিন অনু জানান, প্রতি বছরই শিশুদের মাঝে বাঙালি সংস্কৃতির ঐতিহ্য তুলে ধরতেই এ আয়োজন করা হয়। দিনব্যাপী এ উৎসবে অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও সুধীজনদের উপস্থিতিতে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়, যা শিশুদের মনে রেখে যাবে উজ্জ্বল স্মৃতি।



ফেসবুক কর্নার