August 5, 2026, 12:38 am
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

মনিরামপুরে প্রতিহিংসায় কৃষকের ভুট্টা ক্ষেত নষ্ট

অভয়নগর প্রতিবেদক

যশোরের মনিরামপুর উপজেলা এলাকায় নির্বাচনী বিরোধের জেরে এক কৃষকের ভুট্টা ক্ষেত কেটে নষ্ট করার অভিযোগ উঠেছে। সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
ভুক্তভোগী মো. আব্দুস ছাত্তার মনিরামপুর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের জুড়ানপুর গ্রামের বাসিন্দা। তিনি কোনো দলের সক্রিয় কর্মী না হলেও নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের দাড়িপাল্লা প্রতীকে ভোট দেন। নির্বাচনে গাজী এনামুল হক বিজয়ী হলেও প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সমর্থকদের ক্ষোভ থেকেই এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ।
স্থানীয় সূত্রে জানা যায়, একই গ্রামের স্বতন্ত্র প্রার্থী ইকবাল হোসেনের সমর্থক মো. রাসেল হোসেন নির্বাচনের আগ থেকেই আব্দুস ছাত্তারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ১৫ ফেব্রুয়ারি গভীর রাতে আব্দুস ছাত্তারের প্রায় ২০ শতাংশ জমির অধিকাংশ ভুট্টা গাছ ধারালো অস্ত্র দিয়ে কেটে নষ্ট করে দেওয়া হয়। সকালে ক্ষেতে গিয়ে ক্ষয়ক্ষতির চিত্র দেখে তিনি ভেঙে পড়েন।
ভুক্তভোগী জানান, তিনি থানায় অভিযোগ করতেও ভয় পাচ্ছেন। তার আশঙ্কা, অভিযোগ করলে আরও বড় ক্ষতির মুখে পড়তে পারেন। পরিবারের সদস্যদের মধ্যেও চরম আতঙ্ক বিরাজ করছে। স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার