August 4, 2026, 11:40 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

কুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ৫ জন গ্রেপ্তার, বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

ফয়সাল আহমেদ  (ভেড়ামারা) কুষ্টিয়া

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কুষ্টিয়া জেলা কার্যালয়ের অভিযানে টাপেন্টাডল ট্যাবলেট সেবনের অভিযোগে তিন পুরুষ ও দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (১৬ ফেব্রুয়ারি) কুষ্টিয়ার ধরমপুর ইউনিয়নের সাতবাড়ীয়া মন্ডলপাড়ার একটি পরিত্যক্ত ঘরে অভিযান চালানো হয়। এ সময় পাঁচজনকে একত্রে মাদক সেবনরত অবস্থায় আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন— চিরঞ্জিত কুমার (২৩), মোছা. আবিদা (২১), মোছা. ভানু বেগম (৫৫), মো. সিজান (২৬) ও মো. তুহিন (৩৫)।
পরবর্তীতে তাদের রফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তদের মধ্যে চিরঞ্জিত কুমারকে তিন মাস, মোছা. আবিদাকে এক বছর, মোছা. ভানু বেগমকে ছয় মাস, মো. সিজানকে তিন মাস এবং মো. তুহিনকে ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার