August 4, 2026, 10:51 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

আখাউড়া রেলওয়ে স্টেশনে স্বর্ণের চেইন চুরির সময় নারী আটক

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনে স্বর্ণের চেইন চুরির সময় নাছিমা খাতুন (৩৪) নামে এক নারীকে হাতেনাতে আটক করা হয়েছে। এ ঘটনায় সাধারণ যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে। তবে সাম্প্রতিক সময়ে ট্রেনে চুরি-ছিনতাই বেড়ে যাওয়ায় যাত্রীরা উদ্বেগে ছিলেন বলে জানা গেছে।
ঘটনাটি ঘটে ১৫ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ সকাল ৯টা ৫২ মিনিটে। স্টেশনের ২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা উপকূল এক্সপ্রেস ট্রেনের একটি বগিতে এ ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, হবিগঞ্জ জেলার উচাইল এলাকার বাসিন্দা নাছিমা খাতুন এক নারী যাত্রীর গলার স্বর্ণের চেইন চুরির চেষ্টা করেন। এ সময় উপস্থিত যাত্রীদের সহযোগিতায় ‘ঐক্যবদ্ধ আখাউড়া টিম’-এর দুই সদস্য তাকে আটক করেন। পরে তাকে রেলওয়ে পুলিশ-এর কাছে সোপর্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি ট্রেন ও স্টেশন এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে নারী চক্র সক্রিয় থাকায় যাত্রীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। একই সঙ্গে যাত্রীদের ব্যক্তিগত মালামালের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে। সচেতন মহল মনে করছেন, স্টেশনে নিরাপত্তা জোরদার ও সিসিটিভি নজরদারি বাড়ালে এ ধরনের ঘটনা অনেকাংশে নিয়ন্ত্রণে আনা সম্ভব।



ফেসবুক কর্নার