August 4, 2026, 11:52 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

কুষ্টিয়ায় স্বামীর বিরুদ্ধে স্ত্রী হত্যার অভিযোগ, পলাতক অভিযুক্ত

ফয়সাল আহমেদ রানা  (ভেড়ামারা) কুষ্টিয়া

কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার চাঁদগ্রাম ইউনিয়নে স্বামীর বিরুদ্ধে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে। নিহত মোছা. জেসমিন খাতুন স্থানীয় বাসিন্দা মোহাম্মদ ইজবার হোসেনের মেয়ে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সোমবার দিবাগত রাতে পারিবারিক কলহের জেরে এ ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, স্বামী মমিনুল ইসলাম ওরফে রানা (টাঙ্গাইলের সফিপুর এলাকার বাসিন্দা) মুখে বালিশ চাপা দিয়ে জেসমিনকে শ্বাসরোধে হত্যা করেন। ভোরে প্রতিবেশীরা বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে তাকে মৃত অবস্থায় দেখতে পান।
নিহতের ছয় বছর বয়সী এক কন্যাসন্তান রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত স্বামী পলাতক রয়েছেন।
ভেড়ামারা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানিয়েছেন, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে এবং সে অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিহতের পরিবার ও এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার