August 4, 2026, 10:59 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

বেনাপোল দিয়ে দেশে ফিরল ভারতে পাচার হওয়া ২৮ শিশু-কিশোর

অভয়নগর প্রতিবেদক
Oplus_131072

ভারতে পাচার হওয়া ২৮ জন বাংলাদেশি শিশু-কিশোর বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছে। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ভারতীয় ইমিগ্রেশন পুলিশ তাদেরকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে বাংলাদেশি কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে।
ফেরত আসাদের মধ্যে ১৭ জন শিশু ও ১১ জন কিশোর রয়েছে। বেনাপোল ইমিগ্রেশন পুলিশ–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, তারা বিভিন্ন সীমান্ত পথে বাবা-মায়ের সঙ্গে অথবা দালালদের মাধ্যমে ভারতে গিয়েছিল। অবৈধ অনুপ্রবেশের দায়ে সেদেশের আইনশৃঙ্খলা বাহিনী তাদের আটক করে। পরে আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়।
কারাভোগ শেষে ভারতের একটি বেসরকারি এনজিও সংস্থা তাদের নিজস্ব শেল্টার হোমে রাখে। পরবর্তীতে ভারত সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে তারা দেশে ফেরে।
ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা–এ হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে রাইটস জাস্টিস অ্যান্ড কেয়ার এবং বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতিসহ সংশ্লিষ্ট এনজিও সংস্থাগুলো তাদের গ্রহণ করে নিজ নিজ পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে বলে জানা গেছে।



ফেসবুক কর্নার