August 4, 2026, 10:58 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

বদরপুর দরবার শরীফের ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল সম্পন্ন

অভয়নগর প্রতিবেদক

ঐতিহ্যবাহী বদরপুর দরবার শরীফ–এর তিন দিনব্যাপী ৮৬তম ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হয়েছে। ১৪ ফেব্রুয়ারি শুরু হওয়া এ মাহফিল ১৭ ফেব্রুয়ারি মঙ্গলবার বাদ ফজরের মোনাজাতে শেষ হয়। মাহফিলে দেশ-বিদেশ থেকে আগত লক্ষাধিক ভক্ত, জাকের ও আশেকান অংশ নেন।
পটুয়াখালী জেলার দাওয়াতুল ইসলাম বদরপুর দরবার শরীফ প্রাঙ্গণে আয়োজিত এ মাহফিলের উদ্বোধনী কার্যক্রম শুরু হয় শনিবার বাদ ফজর। কর্মসূচির মধ্যে ছিল মাজার জিয়ারত, তা’লিমী জলসা, হালকায়ে জিকির, পবিত্র কোরআন খতম, খতমে তাহলিল, খতমে খাজেগান, খতমে আম্বিয়া, খতমে গাউসিয়া শরীফ, মিলাদ মাহফিল, সালাতু সালাম ও দুরুদ শরীফ।
মাহফিলের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বর্তমান পীর সাহেব কেবলা আল্লামা মুফতী শাহ সাইয়্যেদ মুতাসিম বিল্লাহ রব্বানী বদরপুরী। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে লাইভে যুক্ত হয়ে বক্তব্য দেন দরবার শরীফের মেঝ পীর সাহেব কেবলা আল্লামা মুফতী ড. সাইয়্যেদ মুতাওয়াক্কিল বিল্লাহ রব্বানী। এছাড়া সেঝ পীর সাহেব আল্লামা শাহ সাইয়্যেদ আরিফ বিল্লাহ রব্বানী, ছোট পীর আল্লামা মুফতী শাহ সাইয়্যেদ নাসির বিল্লাহ রব্বানী এবং সভাপতি হাজী সাইয়্যেদ নাজমুস সায়াদাত আখন্দসহ দেশ-বিদেশের খ্যাতিমান পীর, ওলামা-মাশায়েখ উপস্থিত ছিলেন।
শেষ দিনে বাদ ফজর আখেরী মোনাজাতে শহীদদের রুহের মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়। আয়োজকরা জানান, শতাধিক বছরের ঐতিহ্যবাহী এ দরবার শরীফ দ্বীনি শিক্ষা ও আধ্যাত্মিক চর্চার ধারাকে ভবিষ্যতেও আরও বিস্তৃত করবে।



ফেসবুক কর্নার