June 8, 2026, 9:11 am
শিরোনাম :
সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের ৪৬ যাত্রীর জীবন রক্ষায় প্রাণ দিলেন দুলাল, পাশে দাঁড়াল এসিআই মটরস রহস্যজনক মৃত্যু ঘিরে চাঞ্চল্য, পরিকল্পিত হত্যার অভিযোগ পরিবারের মাদকবিরোধী অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক পুলিশ কনস্টেবল

পবিত্র রমজান উপলক্ষে ঝিনাইদহে জাহেদী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

অভয়নগর প্রতিবেদক

পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ঝিনাইদহে অসচ্ছল ও দরিদ্র পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জাহেদী ফাউন্ডেশন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) ঝিনাইদহ সদর উপজেলার বেড় গোপীনাথপুর কিংশুক ব্রিক্স এলাকায় এ অনুদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।
প্রথম ধাপে জেলার প্রায় পাঁচ হাজার দারিদ্র্যপীড়িত মানুষের মাঝে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল ও সেমাই বিতরণ করা হয়। আয়োজকদের লক্ষ্য, পর্যায়ক্রমে প্রায় ৬০ হাজার অসহায় মানুষের পাশে দাঁড়ানো। রমজানকে সামনে রেখে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পেয়ে উপকারভোগী পরিবারগুলোর মুখে স্বস্তি ও আনন্দের হাসি ফুটে ওঠে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফাউন্ডেশনের নির্বাহী সদস্য লতিফ শাহরিয়ার জাহেদী প্রজ্জল।
অনুদান গ্রহণকারী কয়েকজন বলেন, প্রতিবছরই তারা এভাবে সহযোগিতা পান। রমজানের আগে এ সহায়তা তাদের জন্য বড় উপকার। ভবিষ্যতেও এ উদ্যোগ আরও বিস্তৃত হবে—এমন প্রত্যাশা ব্যক্ত করেন তারা।
মানবিক কর্মকাণ্ডের মাধ্যমে অসহায় মানুষের পাশে দাঁড়াতে পেরে সন্তোষ প্রকাশ করেছেন আয়োজকরা। স্থানীয়দের মতে, ধারাবাহিক এ উদ্যোগ সমাজে ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।



ফেসবুক কর্নার