August 4, 2026, 11:02 pm
শিরোনাম :
আলোচনার কেন্দ্রে থেকেও বিরতিতে যাচ্ছেন আরিয়ানা গ্র্যান্ডে! আলোচিত তনু ধর্ষণ ও হত্যা আসামি হাইকোর্টের জামিনে মুক্ত ফিল্মি স্টাইলে চাকু দেখিয়ে কলেজছাত্রীকে ধর্ষণ, ইমাম গ্রেপ্তার শেখ হাসিনার বক্তব্য গণমাধ্যমে প্রচার না করার অনুরোধ সরকারের প্রেম ভাঙার গুঞ্জনে মুখ খুললেন অনুপমা বিশেষ অভিযানে নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস সাতক্ষীরায় ব্লিস হাসপাতালে আগুন, ধোঁয়ায় অসুস্থ প্রায় ৫০ জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব জনগণের: প্রধানমন্ত্রী ফিরে দেখা ৩৫ জুলাই ‘মার্চ টু ঢাকা’ একদিন এগিয়ে, গণঅভ্যুত্থানের দ্বারপ্রান্তে বাংলাদেশ লাইসেন্সহীন সিএনজির দৌরাত্ম্য, বাড়ছে দুর্ঘটনা ও অপরাধ

ব্রাহ্মণবাড়িয়ার রাধিকা রোডে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগরে মোটরসাইকেলের ধাক্কায় খায়ের মিয়া (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ২০২৬) রাত আনুমানিক ৭টার দিকে নবীনগর-টু-ব্রাহ্মণবাড়িয়া রাধিকা রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খায়ের মিয়া নবীনগর উপজেলার শিবপুর ইউনিয়নের কনিকাড়া গ্রামের গাঙ্গুলহাটি এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, সড়ক পারাপারের সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
পরে তাকে দ্রুত নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. সাদ্দাম হোসেন জানান, গুরুতর আঘাত নিয়ে হাসপাতালে আনার পর তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। তিনি আরও জানান, নিহত ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এক চিকিৎসকের পিতা।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



ফেসবুক কর্নার