June 24, 2026, 2:38 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

প্রফুল্ল চন্দ্র রায়ের পৈতৃক ভিটা সংস্কার শুরু

অভয়নগর প্রতিবেদক

খুলনার পাইকগাছা উপজেলার রাড়ুলী গ্রামে বিশ্ববরেণ্য বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়ের প্রায় ২০০ বছরের পৈতৃক ভিটা সংস্কারের কাজ শুরু হয়েছে। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তত্ত্বাবধানে ৩৯ লাখ টাকা বরাদ্দে জরাজীর্ণ দোতলা ভবনের সংস্কার ও নান্দনিক নকশা সংরক্ষণ কার্যক্রম চলছে। জেলা ও উপজেলা প্রশাসনের সমন্বয়ে ভবনটিকে পূর্বের আদলে ফিরিয়ে আনা হচ্ছে।
স্থানীয় সূত্র জানায়, ১৯৮৫ সাল থেকে দখলমুক্ত না থাকা এই পাঁচ একর সম্পত্তি দীর্ঘ আন্দোলনের পর ২০০৩ সালে দখলমুক্ত হয়। বর্তমানে মাত্র ৯৬ শতক জমি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের আওতায় রয়েছে। সংস্কারের প্রথম পর্যায়ে ভবনের ৫টি কক্ষ, দুটি বারান্দা, বাইরের পলেস্তারা ও রং করা হচ্ছে। এ বছর দরজা-জানালা ছাড়া অন্যান্য অংশের কাজ শেষ করার পরিকল্পনা রয়েছে।
আচার্য প্রফুল্ল চন্দ্র রায় ভারতীয় রসায়ন শাস্ত্রের পথিকৃৎ ও উপমহাদেশে শিল্পায়নের অগ্রদূত ছিলেন। স্থানীয়রা আশা করছেন, সংস্কার সম্পন্ন হলে এটি দেশি-বিদেশি পর্যটকদের জন্য গুরুত্বপূর্ণ ঐতিহাসিক কেন্দ্র হিসেবে পরিচিতি পাবে। স্থানীয় সচেতন মহল সরকারের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।



ফেসবুক কর্নার