July 3, 2026, 12:30 pm
শিরোনাম :
৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয় যমুনা টেলিভিশনে এনইউবিটিকে’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট দেশের নৌবহরে যুক্ত হলো জাপানি ৫ টহল বোট শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

টেকনাফ সৈকতে ভেসে এলো তরুণ-তরুণীর মরদেহ

রেজাউল করিম

কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকত থেকে এক তরুণ ও এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী সৈকত এলাকায় মরদেহ দুটি ভেসে উঠতে দেখে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, মেরিন ড্রাইভ সড়ক সংলগ্ন লম্বরী ও মিঠাপানির ছড়া নৌঘাট এলাকার কাছাকাছি সৈকতে মরদেহ দুটি পড়ে থাকতে দেখা যায়। উদ্ধার হওয়া তরুণের পরনে ছিল লম্বা প্যান্ট ও জ্যাকেট। তরুণীর পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা যায়নি। মরদেহ দুটির নাম-পরিচয় এখনো নিশ্চিত হওয়া সম্ভব হয়নি।
টেকনাফ মডেল থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল ইসলাম জানান, প্রাথমিক সুরতহাল শেষে ধারণা করা হচ্ছে তারা রোহিঙ্গা হতে পারেন। সমুদ্রপথে অনুপ্রবেশের সময় কোনো নৌযান দুর্ঘটনার শিকার হলে এ ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিচয় শনাক্ত ও মৃত্যুর সঠিক কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে।



ফেসবুক কর্নার