July 3, 2026, 12:29 pm
শিরোনাম :
৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয় যমুনা টেলিভিশনে এনইউবিটিকে’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট দেশের নৌবহরে যুক্ত হলো জাপানি ৫ টহল বোট শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

ঝিনাইদহে ২৪ কেজি গাঁজাসহ দুইজন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

ঢাকা থেকে ঝিনাইদহে গাঁজার বড় চালান আনার সময় ২৪ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর-এর ঝিনাইদহ জেলা কার্যালয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক অবৈধ বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুর দেড়টার দিকে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কের কালা-লক্ষীপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
অভিযানে উপ-পরিদর্শক অপূর্ব বিশ্বাসের নেতৃত্বে একটি রেইডিং টিম ঢাকা থেকে আগত পূর্বাশা পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা মেট্রো ব-১৫-২৪১০) থামিয়ে তল্লাশি চালায়। বাসের মালামাল রাখার বক্সে থাকা একটি টিনের কালো ট্রাঙ্ক থেকে পলিথিনে মোড়ানো ৪৪টি প্যাকেটে মোট ২৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় আসামিদের কাছ থেকে দুটি মোবাইল ফোন ও বাসের টিকিট জব্দ করা হয়েছে।
গ্রেফতাররা হলেন—মো. আবুল কালাম আজাদ (২৯), কালীগঞ্জ উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা এবং মো. মনির হোসেন মনির (২৮), মহেশপুর উপজেলার গাড়াবাড়ীয়া গ্রামের বাসিন্দা। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। সুলতান আল এনাম, ঝিনাইদহ প্রতিনিধি



ফেসবুক কর্নার