May 14, 2026, 10:31 am
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

রিয়াল-পিএসজির স্বস্তির জয়

অভয়নগর প্রতিবেদক

চলমান উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে প্লে-অফের প্রথম ম্যাচে স্বস্তির জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। বেনফিকার বিপক্ষে জয়সূচক একমাত্র গোলটি করেন ভিনিসিয়াস জুনিয়র। দিনের আরেক ম্যাচে মোনাকোর বিপক্ষে ৩-২ ব্যবধানে জিতেছে পিএসজি। তবে সব কিছুর ঊর্ধ্বে আলোচনায় ছিল ভিনিসিয়াস জুনিয়রকে প্রতিপক্ষ খেলোয়াড়ের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্য (বানর) করার অভিযোগ। এতে প্রায় ১০ মিনিট বন্ধ থাকে ম্যাচ। অন্যদিকে নিজেদের ঘরের মাঠে আটলান্টাকে ২-০ গোলে হারায় বরুশিয়া ডর্টমুন্ড। দলের হয়ে গোল দুটি সের্হু গিরাসি ও ম্যাক্সিমিলান বিয়ের।
বেনফিকার বিপক্ষে ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়েই খেলে রিয়াল। প্রায় ৫৬ শতাংশ সময় বলের দখল তারা রাখে নিজেদের নিয়ন্ত্রণে। গোলের জন্য করে মোট ১৫টি শট। এর মধ্যে ৮টি ছিল লক্ষ্য বরাবর। বিপরীতে ৯টি শট করে ৩টি লক্ষ্য বরাবর রাখতে পারে বেনফিকা। প্রথমার্ধে রিয়ালের বড় সুযোগ আসে ১৯ মিনিটে। কিন্তু অল্পের জন্য পোস্ট ঘেঁষে চলে যায় ভিনিসিয়াস জুনিয়রের শট। এর ৫ মিনিট পর দারুণ ক্ষিপ্রতায় বেনফিকার জোরাল শট ঠেকিয়ে রিয়ালের জাল অক্ষত রাখেন থিবো কর্তোয়া। পরে ৪০ মিনিটে আবারও দারুণ সুযোগ পায় রিয়াল। ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ডের এগিয়ে দেওয়া বলে খুব কাছ থেকে পা ছোঁয়াতে পারেননি কিলিয়ান এমবাপে।
বিরতির পর ম্যাচের ৫০ মিনিটে এমবাপের পাস ধরে ডি-বক্সে ঢুকে জোরালো শটে বল জালে জড়ান ভিনিসিয়াস। চ্যাম্পিয়ন্স লিগে এটি তার ৩১তম গোল। ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে তার চেয়ে বেশি গোল শুধু নেইমারের (৪৩)। গোলের ডেডলক ভেঙে আপত্তিকর উদ্যাপন করায় হলুদ কার্ড দেখেন ভিনিসিয়াস। যা মেনে নিতে না পেরে আপত্তি করতে থাকেন তিনি। পরে খেলা শুরুর ঠিক আগে বেনফিকার জানলুকি প্রেসতিয়ান্নির বিরুদ্ধে কিছু একটা অভিযোগ করেন ব্রাজিল ফরোয়ার্ড। তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছিল না, কী নিয়ে ভিনিসিয়াসের অভিযোগ।

তবে ম্যাচ শেষে ফেদে ভালভার্দে বলেছেন, ভিনিসিয়াসকে ‘বানর’ বলে ডেকেছেন প্রেসতিয়ান্নি। যা সরাসরি বর্ণবাদের শামিল। ওই ঘটনায় প্রায় ১০ মিনিট বন্ধ থাকে খেলা। এরপর খেলা শুরু হলে ৮৫তম মিনিটে প্রতিপক্ষ ফুটবলারকে ফাউল করেন ভিনি। ফলে ফ্রি-কিক পেয়ে যায় বেনফিকা। তবে বেনফিকা কোচ হোসে মরিনিয়ো বারবার কার্ডের জন্য আওয়াজ তুলতে থাকেন।



ফেসবুক কর্নার