July 3, 2026, 12:32 pm
শিরোনাম :
৩০ বছরের দ্বীনি খেদমতের অবসান, সংবর্ধনায় সিক্ত মাওলানা হাসান আলী শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ইন্দোনেশিয়া-জাপান অশ্লীল কনটেন্ট তৈরির অভিযোগে নারীসহ ৮ জন আটক আর্জেন্টিনা নাকি কেপ ভার্দে জিতবে কারা, সুপারকম্পিউটারের গণনা জুলাই-আগস্টে দেশে বন্যার আশঙ্কা রয়েছে : এফএফডব্লিউসি তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনির মরদেহ, জানাজায় রেকর্ড উপস্থিতির আশা জায়েদ খান একটা বিনোদনের নাম, ওর ডিগবাজি মিস করি: জয় যমুনা টেলিভিশনে এনইউবিটিকে’র সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের ইন্ডাস্ট্রিয়াল ভিজিট দেশের নৌবহরে যুক্ত হলো জাপানি ৫ টহল বোট শিল্পী সমিতির নির্বাচনে চলছে ভোট গ্রহণ

জয়পুরহাটে র‍্যাবের অভিযানে ৮২ পিস ইয়াবাসহ দুইজন গ্রেফতার

অভয়নগর প্রতিবেদক

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলায় অভিযান চালিয়ে ৮২ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৫। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে রেলস্টেশন সংলগ্ন হাস্তাবসন্তপুর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
র‍্যাব সূত্র জানায়, ইয়াবা বিক্রির সময় হাতেনাতে দুইজনকে আটক করা হয়। আটকরা হলেন—রমজান আলী মন্টু (৫৬) ও মামুনুর রশিদ (৪০)। তাদের কাছ থেকে ৮২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় আটক দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আক্কেলপুর থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম রেজা জানান, র‍্যাবের দায়ের করা মামলায় তাদের আদালতে পাঠানো হবে।



ফেসবুক কর্নার