June 8, 2026, 10:11 am
শিরোনাম :
বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা চিকিৎসায় অবহেলার অভিযোগে বৃদ্ধার মৃত্যু, তদন্তের আশ্বাস সিভিল সার্জনের

আত্রাইয়ে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর আত্রাইয়ে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস-২০২৬ যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মো. আলাউল ইসলাম।
সভায় ইউএনও বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন জাতির চেতনার অবিচ্ছেদ্য অংশ। দিবসটি সুশৃঙ্খল ও ভাবগাম্ভীর্যপূর্ণ পরিবেশে পালনে সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা এবং শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে।
সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা ও বিভিন্ন প্রতিযোগিতা আয়োজনের বিষয়ে বিস্তারিত কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।



ফেসবুক কর্নার