April 29, 2026, 4:14 pm
শিরোনাম :
নাটোরে অবৈধ পুকুর খননে অভিযান, ভ্রাম্যমাণ আদালতে যন্ত্রপাতি জব্দ বি.এল. কলেজে ‘পাই ক্যারিয়ার ক্লাব’-এর নতুন কমিটি গঠন ঝিনাইদহে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবি জোরালো, ভেটেরিনারি অনুষদই হতে পারে ভিত্তি ব্রাহ্মণবাড়িয়ায় ভূমিদস্যু চক্রের দাপট: সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, কটিয়াদিতে জনদুর্ভোগ চরমে নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন

নাটোরে রমজান উপলক্ষে বাজারে অভিযান, জরিমানা দুই দোকানিকে

মুনজুরুল রহমান নাটোর

রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে নাটোরের বিভিন্ন বাজারে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। বৃহস্পতিবার শহরের মাদ্রাসা মোড়, নিচাবাজারসহ অন্যান্য বাজারে অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনা করেন নাটোর জেলা শাখার সহকারী পরিচালক নাজমুল হাসান। অভিযানে অতিরিক্ত দামে পণ্য বিক্রি, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের অভিযোগে দুইটি দোকানিকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানকালে সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নাজমুল হাসান জানান, পবিত্র মাহে রমজানকে কেন্দ্র করে কোনো অসাধু ব্যবসায়ী যেন অযৌক্তিকভাবে পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে, সে লক্ষ্যে নিয়মিত বাজার তদারকি করা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, রমজান মাসজুড়ে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আইন অমান্যকারী ব্যবসায়ীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার