April 29, 2026, 2:53 pm
শিরোনাম :
আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, কটিয়াদিতে জনদুর্ভোগ চরমে নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

আখাউড়ায় রেলব্রিজে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে পৌরসভার খড়মপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, কালনি এক্সপ্রেস ট্রেনটি ঢাকা অভিমুখে যাওয়ার সময় খড়মপুর এলাকায় অবস্থিত হযরত শাহ পীর কল্লা শহীদ মাজার–এর পশ্চিম পাশে রেলওয়ের একটি স্টিল ব্রিজ অতিক্রম করছিল। এ সময় হঠাৎ ওই নারী ট্রেনের নিচে পড়ে গুরুতর আঘাতে ঘটনাস্থলেই মারা যান। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ধাক্কায় মরদেহ ছিন্নভিন্ন হয়ে যায়।
আখাউড়া রেলওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস.এম. শফিকুল ইসলাম বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
পরবর্তীতে নিহত নারীর পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি আখাউড়া জেলার বিজয়নগর উপজেলার মেরাশানী ৬ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা মো. জারু মিয়ার কন্যা আনোয়ারা বেগম (৪৫)। পুলিশ জানায়, ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত অব্যাহত



ফেসবুক কর্নার