April 29, 2026, 2:57 pm
শিরোনাম :
আলীকদমে অবৈধ ইটভাটায় অভিযান, ৩ প্রতিষ্ঠানে ৬ লাখ টাকা জরিমানা সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, কটিয়াদিতে জনদুর্ভোগ চরমে নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত

ধর্মীয় সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধের অনন্য দৃষ্টান্ত: পলাশবাড়ীতে মুসলিম পরিবারের মাঝে চাল বিতরণ

অভয়নগর প্রতিবেদক

গাইবান্ধার পলাশবাড়ীতে পবিত্র মাহে রমজানকে সামনে রেখে ধর্মীয় সম্প্রীতি ও মানবিকতার এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন হরিদাস বাবু। উপজেলার মধ্যরামচন্দ্রপুর (বৃন্দাবন পাড়া) এলাকার শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালীমন্দির প্রাঙ্গণ থেকে প্রায় ৪ হাজার ৬’শ দরিদ্র, হতদরিদ্র, অসহায় ও অভাবী মুসলিম পরিবারের মাঝে চাল বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) সকালে আয়োজিত এ মানবিক কার্যক্রমের প্রধান উদ্যোগ গ্রহণ করেন মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র তরণী দাস। তিনি জানান, আসন্ন রমজান মাসে অসচ্ছল মুসলিম পরিবারগুলো যেন স্বাচ্ছন্দ্যে সেহরি ও ইফতার করতে পারে— সেই লক্ষ্যেই এই সহায়তা প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে পর্যায়ক্রমে ১০, ১২ ও ১৫ কেজি করে চাল বিতরণ করা হয়। চাল নিতে আসা মানুষের উপস্থিতিতে মন্দির প্রাঙ্গণ মুখর হয়ে ওঠে। স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্বেচ্ছাসেবীরা বিতরণ কার্যক্রমে সহযোগিতা করেন।
আয়োজকরা বলেন, “ধর্ম যার যার, কিন্তু মানবতা সবার। সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সহমর্মিতার মাধ্যমে সমাজে শান্তি ও সৌহার্দ্য বজায় রাখা আমাদের মূল উদ্দেশ্য।”
চাল পেয়ে উপকৃত পরিবারগুলোর সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং আশা করেছেন, এমন মানবিক উদ্যোগ সমাজে সম্প্রীতির বন্ধনকে আরও সুদৃঢ় করবে। স্থানীয় সচেতন মহল মনে করছেন, ভিন্ন ধর্মাবলম্বীদের মাঝে এ ধরনের পারস্পরিক সহযোগিতা সমাজে ইতিবাচক বার্তা ছড়িয়ে দেয় এবং ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ হিসেবে দৃষ্টান্ত হয়ে থাকবে।



ফেসবুক কর্নার