April 29, 2026, 1:22 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

বগুড়ায় তারাবির নামাজে গিয়ে কিশোর খুন

রাকিব বাবু নন্দীগ্রাম বগুড়া

বগুড়ার নন্দীগ্রাম উপজেলায় তারাবির নামাজ পড়তে গিয়ে ছুরিকাঘাতে মো. মিলন (১৭) নামে এক কিশোর নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বুড়ইল ইউনিয়নের নিজ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের দিলবরের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে মিলনের ওপর হামলা চালানো হয়। তারাবির নামাজ আদায়ের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হলে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল (শজিমেক)-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। এ ঘটনায় এলাকায় শোক ও উদ্বেগ বিরাজ করছে। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার