April 29, 2026, 1:22 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

ভূঞাপুরে প্রশাসনের পরিচয়ে প্রতারণার চেষ্টা, সতর্কবার্তা ইউএনওর

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের ভূঞাপুরে প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয়ে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র সাধারণ মানুষের কাছ থেকে টাকা আদায়ের চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে। বিভিন্ন মোবাইল নম্বর ব্যবহার করে তারা সরকারি কর্মকর্তা পরিচয় দিয়ে কল করছে এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির মাধ্যমে কণ্ঠ ও চেহারা পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করছে। গত বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুব হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে এক জনসচেতনতামূলক পোস্টে বিষয়টি নিশ্চিত করেন।
প্রতারক চক্রটি বিকাশ, নগদ, রকেটসহ বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে টাকা পাঠানোর অনুরোধ করছে। পাশাপাশি ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) ও ব্যক্তিগত মোবাইল ব্যাংকিং তথ্য চাওয়ার অভিযোগও পাওয়া গেছে। প্রশাসন জানিয়েছে, কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারী কখনো ফোনে টাকা, মোবাইল ব্যাংকিং নম্বর বা ওটিপি চান না। এ ধরনের অনুরোধ পেলে সংশ্লিষ্ট দপ্তরে সরাসরি যোগাযোগ করে বিষয়টি যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
সন্দেহজনক কল, এসএমএস বা অনলাইন বার্তার মাধ্যমে কেউ প্রতারণার শিকার হলে বা প্রতারণার চেষ্টা লক্ষ্য করলে সংশ্লিষ্ট নম্বর, কল রেকর্ড ও স্ক্রিনশট সংরক্ষণ করে নিকটস্থ থানায় যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অচেনা নম্বরের কল বা বার্তায় সাড়া না দিয়ে সতর্ক ও সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে।



ফেসবুক কর্নার