April 29, 2026, 1:21 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

মুসলিমাবাদ পাক দরবারে হযরত শাহ সুফি খাজা হাজী মাহির উদ্দিন চিশতী (রহঃ)-এর ৮৬তম ওরশ শুরু

অভয়নগর প্রতিবেদক

জামালপুরের মুসলিমাবাদ পাক দরবার শরীফ প্রাঙ্গণে হযরত শাহ সুফি খাজা হাজী মাহির উদ্দিন চিশতী (রহঃ)-এর স্মরণে তিন দিনব্যাপী ৮৬তম ওরশ ও ধর্মীয় মাহফিল শুরু হয়েছে। ২০, ২১ ও ২২ ফেব্রুয়ারি পর্যন্ত এ মাহফিল অনুষ্ঠিত হবে। শুক্রবার সকালে দরবার সূত্রে জানানো হয়, কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র কোরআন তেলাওয়াত, মিলাদ ও দোয়া মাহফিল, জিকির-আযকার, ইসলামি বয়ান এবং ওলামায়ে কেরামদের আলোচনা। প্রতিদিন বাদ মাগরিব প্রধান ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হবে এবং আখেরি মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হবে।
মাহফিলে আলেম-ওলামারা হযরত খাজা হাজী মাহির উদ্দিন চিশতী (রহঃ)-এর জীবনাদর্শ, মানবসেবা, ত্যাগ ও আধ্যাত্মিক শিক্ষার গুরুত্ব তুলে ধরবেন। এতে উপস্থিত থাকবেন পীর খাজা মো. দেলোয়ার হোসেন চিশতী, পীর খাজা মঞ্জুরুল ইসলাম মঞ্জু চিশতীসহ দরবার শরীফের খেদমতগার ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আয়োজক কমিটি জানিয়েছে, জামালপুরসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে অসংখ্য ভক্ত-আশেকান মাহফিলে অংশগ্রহণ করবেন। অনুষ্ঠানস্থলে শৃঙ্খলা রক্ষা ও আগতদের সহযোগিতায় স্বেচ্ছাসেবক টিম দায়িত্ব পালন করছে। দরবার কর্তৃপক্ষ সকল ধর্মপ্রাণ মুসল্লিকে যথাসময়ে উপস্থিত থেকে মাহফিল সফল করার আহ্বান জানিয়েছেন।



ফেসবুক কর্নার