April 29, 2026, 1:20 pm
শিরোনাম :
নওগাঁয় ডাকাতির প্রস্তুতিকালে আন্তঃজেলা চক্রের ৭ সদস্য গ্রেপ্তার বগুড়ায় গাছ থেকে ঝুলন্ত অবস্থায় তরুণের মরদেহ উদ্ধার গোয়াইনঘাটে উন্নয়ন কাজ পরিদর্শনে ত্রাণ মন্ত্রণালয়ের উপ-সচিব সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ

শরণখোলায় মাছের ঘের থেকে ১২ ফুট অজগর উদ্ধার, সুন্দরবনে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

বাগেরহাটের শরণখোলা উপজেলা সদরের রায়েন্দা বাজার এলাকায় একটি মাছের ঘের থেকে ১২ ফুট লম্বা অজগর সাপ উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে সাপটি উদ্ধার করে রাতেই সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস সংলগ্ন বনে অবমুক্ত করা হয়। স্থানীয়দের মধ্যে এ ঘটনায় কিছু সময় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরিফুল ইসলাম জানান, রায়েন্দা বাজার এলাকার বাসিন্দা জয়নাল আকন তার মাছের ঘেরে স্যালো মেশিন দিয়ে পানি সেচ দেওয়ার সময় বড় আকৃতির অজগরটি দেখতে পান। পরে তিনি বন বিভাগকে খবর দিলে বনকর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সাপটি উদ্ধার করেন।
বন বিভাগের ধারণা, সুন্দরবন সংলগ্ন এলাকা হওয়ায় খাবারের সন্ধানে অজগরটি লোকালয়ে চলে এসেছিল। উদ্ধার শেষে সাপটিকে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে বলে বন বিভাগ জানিয়েছে।



ফেসবুক কর্নার