April 29, 2026, 11:56 am
শিরোনাম :
সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

ভোলায় কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার

অভয়নগর প্রতিবেদক

ভোলা সদর উপজেলায় মায়ের সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মো. ফাহিম নামে ১২ বছরের এক কিশোরের আত্মহত্যার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চরসামাইয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের চরছিফলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফাহিম ওই গ্রামের বাসিন্দা মো. জসিমের বড় ছেলে।
ফাহিমের মামা মো. রাকিব জানান, ফাহিম বদমেজাজি ছিল। সন্ধ্যায় তুচ্ছ বিষয় নিয়ে তার মাকে বকাঝকা করায় ফাহিম ঘর থেকে বের হয়ে যায়। কিছুক্ষণ পর পরিবারের সদস্যরা তাকে খুঁজতে গিয়ে বসতঘরের বাইরে গলায় ফাঁস দিয়ে ঝুলন্ত অবস্থায় পায়।
পরবর্তীতে দ্রুত তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ বিষয়ে ভোলা সদর মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম নিশ্চিত করেছেন যে, ঘটনাস্থল থেকে মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।



ফেসবুক কর্নার