April 29, 2026, 11:56 am
শিরোনাম :
সুনামগঞ্জে বিদ্যালয়ের নতুন ভবন নির্মাণে শিক্ষা কর্মকর্তার সরেজমিন পরিদর্শন সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে মাদক ও ভারতীয় ওষুধ জব্দ, আটক ১

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে টানা অভিযানে বিপুল পরিমাণ মাদক, ভারতীয় ওষুধ ও মদ জব্দ করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বর্ডার গার্ড বাংলাদেশ)। ১৯ ও ২০ ফেব্রুয়ারি বিভিন্ন বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব অবৈধ পণ্য উদ্ধার করা হয়।
ব্যাটালিয়ন সূত্রে জানা গেছে, সীমান্তবর্তী এলাকাগুলোতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে কয়েক হাজার পিস ভায়াগ্রা ট্যাবলেট, ৪৭ বোতল কফ সিরাপ, ৭০ বোতল ভারতীয় মদ এবং দুই দফায় মোট ২,০০৪ পিস ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ১৮ লাখ টাকার বেশি।
অভিযানকালে শ্রীনাথপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে পদ্মপুকুর গ্রামের মোঃ রিপন মিয়া (২২) নামে এক যুবককে আটক করা হয়। পরবর্তীতে তাকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মহেশপুর ব্যাটালিয়নের সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অবৈধ পারাপার রোধে বিজিবির নিয়মিত টহল ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্ত নিরাপত্তা জোরদারে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।
স্থানীয় সচেতন মহল সীমান্ত এলাকায় আইনশৃঙ্খলা রক্ষায় বিজিবির এ ধরনের তৎপরতাকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেছে।



ফেসবুক কর্নার