May 14, 2026, 3:37 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

বাংলাদেশের সঙ্গে আরও ‘জোরদার’ সম্পর্ক চায় ভারত: জয়সওয়াল

অভয়নগর প্রতিবেদক

বাংলাদেশের সঙ্গে ‘বহুমাত্রিক’ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও শক্তিশালী করার প্রত্যাশা ব্যক্ত করেছে ভারত। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সাপ্তাহিক ব্রিফিংয়ে এ কথা জানান দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

তিনি বলেন, বাংলাদেশের সাম্প্রতিক নির্বাচনে বিএনপির জয়ের পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানকে অভিনন্দন বার্তা পাঠান। এছাড়া ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা ১৭ ফেব্রুয়ারি ঢাকায় অনুষ্ঠিত নতুন সরকারের শপথ অনুষ্ঠানে অংশ নেন।

জয়সওয়াল জানান, ওম বিড়লা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি চিঠি তারেক রহমানের কাছে হস্তান্তর করেছেন। ওই চিঠিতে একটি গণতান্ত্রিক, প্রগতিশীল ও অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গঠনে ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করা হয়েছে।

তিনি বলেন, দুই দেশের উষ্ণ ও ঐতিহাসিক সম্পর্কের ভিত্তিতে ভারত-বাংলাদেশ সহযোগিতা আরও বিস্তৃত ও গভীর করার আশা করছে নয়াদিল্লি। ব্রিফিংয়ে ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সম্পর্কেও কথা বলেন তিনি। জয়সওয়াল জানান, এ বিষয়ে ধাপে ধাপে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনা করা হবে।

এর আগে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সম্প্রতি বাংলাদেশের নির্বাচন উদাহরণ হিসেবে তুলে ধরে ইলেকশন কমিশন অব ইন্ডিয়াকে কটাক্ষ করায় রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। সম্প্রতি বাংলাদেশের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে, যদিও অনেকেই সহিংসতার আশঙ্কা করেছিলেন। নবান্নে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি বলেন, দেখুন, বাংলাদেশ কীভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচন করেছে।

তিনি বলেন, বাংলাদেশে সবাই ভেবেছিল সহিংসতা হবে, কিন্তু নির্বাচন শান্তিপূর্ণভাবে হয়েছে। তিনি অভিযোগ করেন, ভারত একটি গণতান্ত্রিক দেশ হলেও নির্বাচন কমিশনের ভয় দেখানোর সংস্কৃতি গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করতে পারে।

নির্বাচন সংক্রান্ত কাজে স্থগিত সাত কর্মকর্তার বিষয়ে মমতা বলেন, তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়নি; তারা অন্য প্রশাসনিক দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে তিনি প্রশ্ন তোলেন, নির্বাচন নিবন্ধন কর্মকর্তাদের কেন স্থগিত করা হয়েছে এবং তাদের অপরাধ কী।

মমতার মন্তব্যের তীব্র সমালোচনা করেছে বিজেপি। আসানসোলের বিজেপি বিধায়ক অগ্নিমিত্র পাউল অভিযোগ করেন, মমতা বাংলাদেশের নির্বাচনের ফল নিয়ে অতিরিক্ত উৎসাহ দেখাচ্ছেন এবং জামায়াতকে সমর্থন করছেন বলে দাবি করেন।

বিজেপি সংসদ সদস্য সুধাংশু ত্রিভেদি বলেন, নির্বাচন সংক্রান্ত প্রক্রিয়া সম্পূর্ণ স্বচ্ছভাবে হচ্ছে এবং এ বিষয়ে ভারতের সুপ্রিম কোর্ট অব ইন্ডিয়াও পরিষ্কার অবস্থান দিয়েছে।



ফেসবুক কর্নার