May 14, 2026, 3:30 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

কুড়িগ্রামে বেকারত্বের হতাশায় যুবকের আত্মহত্যা

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুর উপজেলার দলদলিয়া ইউনিয়নের সুইজগেট বাজার সংলগ্ন গণকপাড়া গ্রামে বেকারত্বজনিত হতাশায় আবু কালাম (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে। নিহত আবু কালাম স্থানীয় বাসিন্দা মোহাম্মদ গোলজার আলীর একমাত্র পুত্র।
পারিবারিক সূত্রে জানা যায়, রাতের খাবার শেষে নিজ ঘরে ঘুমাতে যান তিনি। গভীর রাতে পরিবারের সদস্যরা তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় উদ্ধার করে দ্রুত ব্যবস্থা নেওয়া হলেও তাকে আর বাঁচানো সম্ভব হয়নি। একমাত্র সন্তানকে হারিয়ে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
পরিবার ও স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে বেকারত্ব ও মানসিক চাপে ভুগছিলেন ওই যুবক। ঘটনার আগে পরিবারের উদ্দেশে একটি চিরকুট রেখে যান বলে জানা গেছে। এ বিষয়ে উলিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুড়িগ্রাম মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। প্রাথমিকভাবে আত্মহত্যা বলে ধারণা করা হলেও তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
স্থানীয় সচেতন মহলের মতে, বেকারত্বজনিত হতাশা তরুণ সমাজের জন্য উদ্বেগজনক হয়ে উঠছে। এ ধরনের ঘটনা প্রতিরোধে পরিবার, সমাজ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগ জরুরি।



ফেসবুক কর্নার