April 29, 2026, 10:50 am
শিরোনাম :
সিদ্ধিরগঞ্জে থানা থেকে লুট হওয়া বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার সড়কে শৃঙ্খলা ফেরাতে ঝিনাইদহে ট্রাফিক পুলিশের কঠোর অবস্থান: ছাড় পাবেন না কেউ!! গাজীপুরে মাদকবিরোধী অভিযানে গাঁজা ও বিদেশি মদসহ আটক ২ কালীগঞ্জে ঘুষের ভিডিও ভাইরাল: এলজিইডির হিসাবরক্ষক সাময়িক বরখাস্ত নলডাঙ্গায় শ্রমিক অধিকার ও ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ কালবৈশাখীর মৌসুমে বাড়ছে বজ্রপাতে প্রাণহানি, সচেতনতাই হতে পারে রক্ষাকবচ কুড়িগ্রামে বাঁশেরতলে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৫ চার মাসেও নিখোঁজ যুবক উদ্ধার হয়নি, পঞ্চগড়ে পরিবারের মানববন্ধন ও অপহরণের অভিযোগ দিনাজপুরে আলোচিত অলেদা বেওয়া হত্যা রহস্য উদঘাটন, গ্রেফতার ৩ সংঘর্ষ মামলার প্রধান আসামি বিএনপি নেতা থানায় গিয়ে গ্রেপ্তার

চাপাইনবয়াবগঞ্জে চলতি পথে মিলছে দুই টাকায় ইফতার

সানাউল্লাহ সুমন চাপাইনবয়াবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যস্ত বিশ্বরোড মোড়ে, রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কের পাশে পথচারীদের জন্য ব্যতিক্রমী ইফতার আয়োজন করেছে চাঁপাইনবাবগঞ্জ জাতীয়তাবাদী পরিবার। সড়কের পাশে টেবিলে সাজানো পেয়াজু, বেগুনি, ছোলা, জিলাপি ও কলাসহ বিভিন্ন পদের ইফতার মাত্র দুই টাকায় বিক্রি করা হচ্ছে। পথচারী, রিকশাচালক ও সাধারণ মানুষ স্বল্পমূল্যে ইফতার সংগ্রহ করে স্বস্তি প্রকাশ করছেন।
আয়োজকরা জানান, মাসব্যাপী এ কার্যক্রম পরিচালনা করা হবে। মূলত রোজাদার পথচারী ও নিম্নআয়ের মানুষের কথা বিবেচনায় রেখেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। দুই টাকা প্রতীকী মূল্য রাখা হয়েছে যাতে ইফতার গ্রহণকারীরা বিব্রতবোধ না করেন।
শুক্রবার বিকেলে ইফতার স্টলের উদ্বোধনে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব বুলু বিশ্বাস, বিএনপি নেতা আব্দুল কাদের কামাল, ছাত্রনেতা মিম ফজলে আজিম, নাহিদুল হক জনি, হামিদুর রহমান, মোহাম্মদ আজিজুল হক, আলমগীর হোসেন, মোহাম্মদ নূরে আলম তৌসিক, রুমেল, আসিফসহ অন্যান্য



ফেসবুক কর্নার