June 8, 2026, 2:13 pm
শিরোনাম :
প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

দেবহাটায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

অভয়নগর প্রতিবেদক

দেবহাটা উপজেলা প্রশাসনের আয়োজনে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। একুশের প্রথম প্রহরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ, দেবহাটা থানা, বিএনপি, প্রেসক্লাব, রিপোর্টার্স ক্লাব, সরকারি কেবিএ কলেজ, মহিলা কলেজ, দেবহাটা কলেজ, দেবহাটা সরকারি বিবিএমপি ইনস্টিটিউশনসহ বিভিন্ন সামাজিক ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। পরে শহীদদের রুহের মাগফেরাত কামনা ও দেশের কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়।
সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দেবহাটা থানার সেকেন্ড অফিসার এসআই লেলিন বিশ্বাস, উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির নেতা শহিদুল ইসলাম ও আব্দুল হাবিব মন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী, হাজী কেয়ামউদ্দীন মেমোরিয়াল মহিলা কলেজের অধ্যক্ষ আবুল কালাম, রিপোর্টার্স ক্লাবের সভাপতি আর. কে. বাপ্পা, সাবেক চেয়ারম্যান মঈনউদ্দীন ময়না, প্রধান শিক্ষক মদন মোহন পালসহ অন্যান্য নেতৃবৃন্দ।
সভা শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দিনব্যাপী নানা কর্মসূচির মধ্য দিয়ে দেবহাটায় মহান একুশে ফেব্রুয়ারি উদযাপিত হয়।



ফেসবুক কর্নার