June 8, 2026, 2:13 pm
শিরোনাম :
প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর প্রতিবেদক

ঝিনাইদহ শহরের পবহাটি কলাহাট এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে আরাপপুর-টার্মিনাল সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন আরাপপুর এলাকার শাহীন রহমানের ছেলে শাহরিয়ার শান্ত (২২) এবং ব্যাপারীপাড়া এলাকার সাত্তারের ছেলে টোটন হোসেন (২৩)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে টার্মিনালের দিকে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ট্রাক তাদের ধাক্কা দেয়। এতে দুজন সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শাহরিয়ার শান্তকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত টোটন হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হলে শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
দুর্ঘটনার পর ট্রাকটি জব্দের চেষ্টা চলছে এবং সংশ্লিষ্ট যানবাহন হেফাজতে নেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।



ফেসবুক কর্নার