June 8, 2026, 2:16 pm
শিরোনাম :
প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি

একুশের প্রহরে বাংলাদেশ প্রেসক্লাবের শ্রদ্ধাঞ্জলি বিজয়নগরে

আকরাম শাহ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় একুশের প্রহরে বাংলাদেশ প্রেসক্লাব বিজয়নগর শাখার পক্ষ থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। শুক্রবার ভোর ৫টা ৪৫ মিনিটে উপজেলা মাঠে অবস্থিত শহীদ মিনারে ক্লাবের নেতৃবৃন্দ ফুল দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেসক্লাব বিজয়নগর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ সেলিম, সিনিয়র সহ-সভাপতি মোঃ সেলিম মিয়া, অর্থ সম্পাদক মোঃ আকরাম শাহ, দপ্তর সম্পাদক মোঃ জুয়েল ভূঁইয়াসহ অন্যান্য সদস্যরা। শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
নেতৃবৃন্দ বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন বাঙালি জাতির অহংকার ও আত্মমর্যাদার প্রতীক। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমেই বাংলা ভাষা সাংবিধানিক স্বীকৃতি পেয়েছে। একুশের চেতনা ধারণ করে সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সমাজ ও রাষ্ট্রের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা



ফেসবুক কর্নার