June 24, 2026, 12:59 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

মাটিখেকোদের দৌরাত্ম্যে বিপন্ন মণিরামপুর, প্রশ্নের মুখে প্রশাসনিক নজরদারি

অভয়নগর প্রতিবেদক

যশোরের মণিরামপুর উপজেলার দূর্বডাঙ্গা ইউনিয়নের শ্যামনগর গ্রামে অবৈধভাবে ফসলি জমির মাটি কাটাকে কেন্দ্র করে চরম উদ্বেগ তৈরি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, শিমুল গাজী নামে এক ব্যক্তি দীর্ঘদিন ধরে এক্সক্যাভেটর (ভেকু) ব্যবহার করে কৃষিজমির মাটি কেটে বিক্রি করছেন। তাঁর বিরুদ্ধে ২০১০ সালের বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে। চিনাটোলা থেকে কোনাকোলা বাজার পর্যন্ত নবনির্মিত সড়কে ভারী যানবাহন চলাচল ও মাটির প্রলেপে সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। এলাকাবাসীর দাবি, এতে যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে এবং দুর্ঘটনার আশঙ্কা বাড়ছে।
স্থানীয়দের আরও অভিযোগ, মাটি ব্যবসার আড়ালে এলাকায় মাদক বিস্তারের একটি চক্র সক্রিয় রয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অতীতে মাদকদ্রব্যসহ গ্রেফতারের তথ্য থাকলেও বর্তমানে জামিনে মুক্ত থেকে কার্যক্রম চালানোর অভিযোগ পাওয়া গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বাসিন্দা জানান, প্রতিবাদ করলে হুমকির মুখে পড়তে হয়। ফলে অনেকেই প্রকাশ্যে কথা বলতে সাহস পাচ্ছেন না।
সম্প্রতি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অভিযান পরিচালনা করে দুটি এক্সক্যাভেটর জব্দ করা হয়েছে। তবে অভিযানে সব স্পটে ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন বলেন, আইন অমান্য করে কেউ পার পাবে না এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সচেতন মহল দ্রুত কার্যকর পদক্ষেপের মাধ্যমে ফসলি জমি ও সামাজিক পরিবেশ রক্ষার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার