June 8, 2026, 2:22 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

কালীগঞ্জে ট্রলিচাপায় প্রতিবন্ধীর পা বিচ্ছিন্ন

হাফিজুর রহমান কালীগঞ্জ সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দ্রুতগতির ইটবোঝাই ট্রলির চাপায় আব্দুর রশিদ নামে এক প্রতিবন্ধী সাইকেল আরোহীর পা বিচ্ছিন্ন হয়ে গেছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে নাজিমগঞ্জ বাজারের চৌমুহনী এলাকায় এনামুল এন্টারপ্রাইজ নামে একটি দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, শীতলপুর ইটভাটা থেকে ইট নিয়ে কালীগঞ্জ অভিমুখে যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা বসন্তপুর গ্রামের আব্দুর রশিদকে ধাক্কা দিলে তিনি ট্রলির চাকার নিচে পড়ে গুরুতর আহত হন।
স্থানীয়রা দ্রুত উদ্ধার করে পাওখালী ফায়ার সার্ভিস স্টেশনে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে তাকে রক্তাক্ত অবস্থায় কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। পরে অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তাদের অভিযোগ, জনবসতিপূর্ণ এলাকায় ইটভাটা থেকে চলাচলকারী ট্রলি, ট্রাক ও ড্রাম্পারের বেপরোয়া গতির কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। বিষয়টি প্রশাসনের নজরে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।



ফেসবুক কর্নার