July 3, 2026, 6:16 am
শিরোনাম :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের,মাঝে বিতরণ হলো বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার, গ্রেপ্তার ৩ বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা

ফায়ার সার্ভিসের চেষ্টায় নিয়ন্ত্রণে আগুন, ততক্ষণে ছাই বসতবাড়ি

অভয়নগর প্রতিবেদক

চট্টগ্রামের লোহাগাড়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার চরম্বা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মৌলবীপাড়ায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির একপাশে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত পুরো ঘরে ছড়িয়ে পড়ে। পরিবারের সদস্যরা দ্রুত ঘর থেকে বেরিয়ে প্রাণে রক্ষা পান। তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা চালান।
খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স-এর লোহাগাড়া স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে ঘরের আসবাবপত্র, মূল্যবান কাগজপত্র ও নগদ অর্থ পুড়ে যায়। ক্ষতিগ্রস্ত আব্দুস শুক্কুর জানান, অগ্নিকাণ্ডে প্রায় চার লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
লোহাগাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ফিরোজ খান বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন। স্থানীয়দের সহযোগিতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনটি কুকুরছানাও মারা গেছে বলে জানা যায়।



ফেসবুক কর্নার