July 3, 2026, 6:22 am
শিরোনাম :
ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের,মাঝে বিতরণ হলো বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি ৮৮ বছর পর বিশ্বকাপের নকআউটে জিতল সুইজারল্যান্ড মাদকের বিরুদ্ধে প্রশাসনের অভিযান জোরদার, গ্রেপ্তার ৩ বিতর্কের মুখে শ্রদ্ধার ‘ঈথা’ সিনেমা! ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ তিনজন আটক নোয়াখালীতে ময়লার স্তুপে থেকে নবজাতকের মরদেহ উদ্ধার বিদেশি হস্তক্ষেপের বিরোধিতা করতে বাংলাদেশের পাশে আছে চীন : রাষ্ট্রদূত শিক্ষকদের স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নিতে আইন করার অনুরোধ শিক্ষামন্ত্রীর চিকিৎসাসেবার মান বাড়াতে বেসরকারি হাসপাতাল-ক্লিনিককে ৫ নির্দেশনা লোডশেডিংয়ে দুর্ভোগে নোয়াখালীর এইচএসসি পরীক্ষার্থীরা

বাসাইলে সিএনজির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

অভয়নগর প্রতিবেদক

টাঙ্গাইলের বাসাইলে সিএনজির ধাক্কায় শামীম আল হোসেন (২৬) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার কাশিল ইউনিয়নের চায়না ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শামীম আল হোসেন (সাগর) বাসাইল পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব মধ্যপাড়া এলাকার আলমগীর হোসেনের ছোট ছেলে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, টাঙ্গাইল থেকে ছেড়ে আসা একটি সিএনজি কাশিল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। আহত অপর আরোহীকে স্থানীয়রা দ্রুত হাসপাতালে পাঠান।
টাঙ্গাইল জেনারেল হাসপাতাল-এর পুলিশ বক্সের ইনচার্জ আলমগীর হোসেন জানান, দুর্ঘটনায় একজন ঘটনাস্থলেই নিহত হয়েছেন। মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



ফেসবুক কর্নার