June 8, 2026, 3:05 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন রানা প্লাজার সোহেল রানা

অভয়নগর প্রতিবেদক

প্যারোলে মুক্তি পেয়ে সাভারে এসে মায়ের জানাজায় অংশ নিয়েছেন রানা প্লাজা ট্র্যাজেডির অন্যতম অভিযুক্ত ও ভবনের মালিক সোহেল রানা।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সাভার পৌর এলাকার একটি মাদ্রাসা মসজিদে অনুষ্ঠিত হয় তার মায়ের জানাজার নামাজ।

পারিবারিক সূত্রে জানা যায়, মায়ের মৃত্যুতে জানাজায় অংশ নিতে তিনি প্যারোলে মুক্তির আবেদন করেছিলেন। আবেদন মঞ্জুর হলে শনিবার সন্ধ্যা ৬টার দিকে পুলিশি পাহারায় তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগার (কেরানীগঞ্জ) থেকে সাভারে আনা হয়। জানাজা শেষে রাত সাড়ে ৭টার দিকে তাকে আবার কারাগারে ফিরিয়ে নেওয়া হয়।

জানাজায় অংশ নিয়ে সোহেল রানা উপস্থিত মুসল্লিদের উদ্দেশে বলেন, ‘আমার মায়ের জন্য সবাই দোয়া করবেন এবং আমার ভুলের জন্য আমাকে সবাই মাফ করে দেবেন।’
এ সময় সাভার মডেল থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোহেল রানার মা মর্জিনা বেগম দীর্ঘদিন ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন। শুক্রবার (২০ ফেব্রুয়ারি) রাতে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি সাভার পৌর এলাকার বাজার রোড মহল্লার মৃত আব্দুল খালেকের স্ত্রী।

উল্লেখ্য, ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৪ জন শ্রমিকের মৃত্যু হয়। এই ঘটনার পর থেকেই কারাগারে বন্দি রয়েছেন সোহেল রানা।



ফেসবুক কর্নার