June 24, 2026, 2:37 pm
শিরোনাম :
রোগীদের ট্রলি সংকট, বালুর বস্তা বহনে ব্যবহৃত হচ্ছে হাসপাতালের ট্রলি খাল খননে জলাবদ্ধতা নিরসন ও কৃষি উন্নয়নের প্রত্যাশা: আমডালায় দুই মন্ত্রীর প্রকল্প পরিদর্শন নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে এসে ধরা, কুষ্টিয়ায় আটক ৪ মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল

মিডিয়া থেকে দূরে থাকা মানুষটাই এখন সংসদ সদস্য

অভয়নগর প্রতিবেদক

একসময় নীরব ও প্রচারবিমুখ এক শিক্ষাবিদ—আজ তিনিই জাতীয় সংসদের সম্মানিত সদস্য। অধ্যাপক মতিয়ার রহমান, একজন ইংরেজি বিভাগের লেকচারার, ধর্মীয় আলোচক ও গবেষক, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৬ হাজার ৩৬ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থীকে পরাজিত করে ঝিনাইদহ-৩ আসনের সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
শিক্ষকতার পাশাপাশি তিনি বিভিন্ন ধর্মগ্রন্থ নিয়ে গভীর গবেষণায় নিজেকে নিয়োজিত রেখেছেন। বিশেষ করে হিন্দু ধর্ম ও শ্রীমদ্ভগবদ্গীতা বিষয়ে তাঁর বিশ্লেষণ স্থানীয় পর্যায়ে প্রশংসিত ও আলোচিত হয়েছে। ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর মন্দিরে গিয়ে গীতা পাঠের মাধ্যমে তিনি ধর্মীয় সম্প্রীতির বার্তা দিয়েছেন।
অধ্যাপক মতিয়ার রহমান একজন নজরুল গবেষক হিসেবেও পরিচিত। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, দর্শন ও সাম্যবাদী চেতনা নিয়ে দীর্ঘদিনের অধ্যয়ন তাঁর বৈচিত্র্যময় জ্ঞান ও গবেষণার পরিচায়ক। এত বহুমুখী প্রতিভা থাকা সত্ত্বেও তিনি দীর্ঘ সময় মিডিয়ার আলো থেকে দূরে ছিলেন, নীরব কাজের মধ্য দিয়েই নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
রাজনৈতিকভাবে তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামি-এর কেন্দ্রীয় শুরা সদস্য। আওয়ামী লীগের শাসনামলে ৪১টি মামলার আসামি হতে হয়েছে, গ্রেপ্তার, নির্যাতন ও কারাবরণ মোকাবিলা করতে হয়েছে দৃঢ়তা ও ধৈর্যের সঙ্গে।
দীর্ঘ প্রতিকূলতা পেরিয়ে আজ জনগণের ভোটে নির্বাচিত হয়ে তিনি জাতীয় সংসদের দায়িত্বশীল কণ্ঠস্বর হিসেবে দাঁড়িয়েছেন। মিডিয়া থেকে দূরে থাকা সেই মানুষটিই কোটচাঁদপুর ও মহেশপুরবাসীর কাছে অনুপ্রেরণার গল্প হয়ে উঠেছেন।



ফেসবুক কর্নার