June 8, 2026, 3:03 pm
শিরোনাম :
আম পাড়াকে কেন্দ্র করে বিরোধে বৃদ্ধ নিহত, গ্রেপ্তার ২ প্রবাসীর বাড়িতে দুঃসাহসিক চুরি, নগদ অর্থ-স্বর্ণালংকার লুট ডাকাত ইয়ার আলীর ১৬৪ ধারার জবানবন্দিতে ছাত্রলীগ নেতার নাম: গ্রেপ্তার না হওয়ায় প্রশ্ন অস্ত্রসহ কুখ্যাত ছিনতাইকারী রিগান গ্রেফতার, বিরুদ্ধে ১৩ মামলা গণপিটুনিতে নিহত ১, আহত গৃহকর্তা; তদন্তে পুলিশ ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক

মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করলেন সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ

মিজানুর রহমান সাগর
filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 41;

বাগেরহাট-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য শেখ মনজুরুল হক রাহাদ মাসব্যাপী পরিষ্কার-পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন করেছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) সকালে বাগেরহাট ২৫০ শয্যা জেলা হাসপাতাল-এর সামনে থেকে এ কর্মসূচির সূচনা করা হয়। উদ্বোধনের পর তিনি পরিচ্ছন্নতাকর্মীদের সঙ্গে নিয়ে হাসপাতাল চত্বর পরিষ্কার করেন।
এছাড়া বাগেরহাট জেলা প্রশাসক কার্যালয় এবং জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণেও পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের তত্ত্বাবধায়ক অসীম কুমার সমাদ্দার, বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগেরহাট জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাইন বিল্লাহ, পৌর জামায়াতের সেক্রেটারি শামীম হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও পরিচ্ছন্নতাকর্মীরা।
উদ্বোধনী বক্তব্যে সংসদ সদস্য বলেন, একটি পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত বাগেরহাট গড়ে তুলতে সবার সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। তিনি নাগরিকদের নিজ নিজ বাসা, প্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানান। মাসব্যাপী এ কর্মসূচির মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি এবং টেকসই পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করা হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।



ফেসবুক কর্নার