June 24, 2026, 1:02 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

প্রাথমিক শিক্ষা অফিসের কর্মচারীর বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ঘুষের অভিযোগ

অভয়নগর প্রতিবেদক

কুড়িগ্রামের উলিপুরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক হাবিবুর রহমানের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও ঘুষ গ্রহণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্তের উদ্যোগ নিয়েছে।
জানা গেছে, দাঁড়ার পাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তাপসী রাবেয়া এবং নেফড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আশরাফুল আলম মিয়া লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগপত্রে অভিযুক্তের বিরুদ্ধে অনৈতিক প্রস্তাব ও বিভিন্ন প্রশাসনিক অনিয়মের বিষয় উল্লেখ করা হয়েছে।
প্রাথমিক শিক্ষা অধিদপ্তর-এর নির্দেশনায় অভিযোগটি যাচাই-বাছাইয়ের জন্য আগামী ২৫ ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১১টায় উপজেলা শিক্ষা অফিস, উলিপুরে আনুষ্ঠানিক তদন্ত অনুষ্ঠিত হবে। সংশ্লিষ্ট সূত্র জানায়, তদন্তে অভিযোগকারী ও অভিযুক্ত উভয় পক্ষকে প্রয়োজনীয় কাগজপত্রসহ উপস্থিত থাকার জন্য অবহিত করা হয়েছে।
তদন্তে প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট দপ্তর জানিয়েছে। এ ঘটনায় স্থানীয় শিক্ষা মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।



ফেসবুক কর্নার