June 24, 2026, 12:59 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

সুন্দরবনে ২০ জেলের অপহরণ, মুক্তিপণের জন্য দাবি ৭০ লাখ টাকা

অভয়নগর প্রতিবেদক

সুন্দরবনের দুবলা শুঁটকি উৎপাদন কেন্দ্র থেকে ২০ জন জেলেকে অপহরণ করেছে বনদস্যু বাহিনী। অপহৃত জেলেদের মুক্তিপণ হিসেবে প্রতি জেলের জন্য তিন লাখ ৫০ হাজার টাকা, মোট ৭০ লাখ টাকা দাবি করা হয়েছে। এক সপ্তাহ পার হলেও এখনও তাদের কোনো মুক্তি মেলেনি।
বনদস্যুদের হুমকির কারণে চারদিন মাছ ধরা বন্ধ রাখার পর শনিবার (২২ ফেব্রুয়ারি) কিছু কিছু জেলে ঝুঁকি নিয়ে আবার সাগরে নামেছেন। সুন্দরবন বিভাগ তাদের নিরাপদ দূরত্বে থেকে দিনে দিনে ঘাটে ফেরার নির্দেশনা দিয়েছে।
সুন্দরবন রেঞ্জের ফরেস্ট রেঞ্জার মিল্টন রায় জানিয়েছেন, মহাজনরা দস্যুদের সঙ্গে দর কষাকষি করছেন, কিন্তু এখনও মুক্তিপণ পরিশোধের নির্দিষ্ট সময় দেওয়া হয়নি। বনদস্যুদের সঙ্গে দ্রুত সমন্বিত যৌথ অভিযান শুরু করার জন্য বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়সহ র‌্যাব, কোস্টগার্ড, পুলিশ ও নৌপুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম বলেন, অপহৃত জেলেদের উদ্ধারে এবং সুন্দরবন দস্যুমুক্ত করতে অচিরেই যৌথ অভিযান শুরু হবে।



ফেসবুক কর্নার