June 3, 2026, 11:08 pm
শিরোনাম :
ট্রাক্টরের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধর , চালক আটক টাঙ্গাইলে মাদকসহ গ্রামবাসীর হাতে আটক কুখ্যাত মাদক কারবারি ছবুর মহাসড়ক যখন ধান শুকানোর চাতাল: রৌমারীতে বাড়ছে মৃত্যুফাঁদের ঝুঁকি কটিয়াদীতে এ.কে বাশার রতন হত্যা মামলার আসামিদের বিরুদ্ধে ফের হামলার অভিযোগ, দ্রুত গ্রেপ্তারের দাবি জবি রোভার স্কাউট গ্রুপের আয়োজনে ৫৩৫তম স্কাউট ইউনিট লিডার বেসিক কোর্সের উদ্বোধন বিশ্ব তামাকমুক্ত দিবসে ঝিনাইদহে র‌্যালি ও সচেতনতামূলক আলোচনা ভোররাতের আগুনে পুড়ল হোটেল ও তেলের দোকান, ক্ষতি প্রায় ৫০ লাখ টাকা দুস্থদের মাঝে ১০ লাখ টাকার আর্থিক সহায়তা বিতরণ মায়ের কঙ্কালসার দেহ আর সফল সন্তানদের বিবেক: এক নির্মম সামাজিক বাস্তবতা নওগাঁয় মাদক ব্যবসার অভিযোগে ক্ষোভ, অভিযুক্ত নারীকে ঘিরে প্রশ্ন

জাহানারার অভিযোগ: মঞ্জুরুলকে নিষিদ্ধ করলো বিসিবি

অভয়নগর প্রতিবেদক

নারী দলের ক্রিকেটার জাহানারা আলমের অভিযোগের প্রেক্ষিতে বড় শাস্তি পেলো সাবেক ক্রিকেটার ও জাতীয় নারী দলের সাবেক নির্বাচক মঞ্জুরুল ইসলাম। তাকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো কর্মকাণ্ডে যুক্ত না করার সিদ্ধান্ত নিয়েছে দেশের সর্বোচ্চ এ ক্রিকেট সংস্থা।
রোববার (২২ ফেব্রুয়ারি) বিসিবির ভার্চুয়াল বোর্ড সভায় মঞ্জুরুল ইসলামের বিষয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

নারী দলে দায়িত্ব পালনকালে মঞ্জুরুল ইসলাম যৌন হয়রানি করেছেন বলে অভিযোগ তুলেছিলেন জাহানারা আলম। এরইপ্রেক্ষিতে একটি উচ্চপর্যায়ের স্বাধীন তদন্ত কমিটি গঠন করে বিসিবি। সেই কমিটি জাহানারা আলমের চারটি অভিযোগের মধ্যে দুইটির প্রাথমিক সত্যতা পায়। যেগুলো পেশাদার আচরণ সংক্রান্ত বলে জানা গেছে।
তদন্ত কমিটির সুপারিশ আমলে নিয়ে এবার মঞ্জুরুল ইসলামকে দেশের ক্রিকেটে নিষিদ্ধ করলো বিসিবি। যার ফলে বিসিবির অধীনে কোনো চাকরি বা দেশের ক্রিকেটে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত হওয়ার সুযোগ হারালো মঞ্জুরুল ইসলাম।

অবশ্য গত বছরের ৩০ জুনের পর থেকেই বিসিবির কোনো দায়িত্বে নেই বর্তমানে মঞ্জুরুল ইসলাম। বর্তমানে এশিয়ান ক্রিকেট কাউন্সিলে (এসিসি) চাকরি করছেন তিনি



ফেসবুক কর্নার