June 24, 2026, 1:01 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

অবৈধ পাথর উত্তোলনের অভিযোগ; সংবাদ সংগ্রহে গিয়ে নারী সাংবাদিককে হুমকি

মাইনুল ইসলাম

পঞ্চগড় সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের তালমা বাজার এলাকায় অবৈধভাবে পাথর ও বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গিয়ে এক নারী সাংবাদিক হুমকির শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ অনুযায়ী, দৈনিক ঢাকার ডাক পত্রিকার পঞ্চগড় জেলা প্রতিনিধি মোছা. আছমা আক্তার আখি ঘটনাস্থলে সংবাদ সংগ্রহে গেলে অপু নামের এক ব্যক্তি তার সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন এবং সংবাদ প্রকাশ করলে ক্ষতির আশঙ্কা রয়েছে বলে হুমকি দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ইউনিয়ন পরিষদ ও ভূমি অফিস সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে ভেকু ও ড্রেজার মেশিন ব্যবহার করে জমি থেকে পাথর ও বালু উত্তোলন করা হচ্ছে। অভিযোগ রয়েছে, সমতল ভূমির গভীর থেকে খনিজ সম্পদ তুলে ট্রাকে করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে।
নিজের নিরাপত্তার কথা বিবেচনা করে সাংবাদিক আছমা আক্তার আখি পঞ্চগড় সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) দায়ের করেছেন। থানার সূত্র জানায়, গত ২২ ফেব্রুয়ারি জিডি নং ১১৮৩ হিসেবে তা গ্রহণ করা হয়েছে।
অভিযোগে আরও উল্লেখ করা হয়, অভিযুক্ত ব্যক্তি স্থানীয় একটি রাজনৈতিক সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। তবে এ বিষয়ে তার বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি।
স্থানীয় বাসিন্দারা অবৈধ পাথর ও বালু উত্তোলনের বিষয়ে প্রশাসনের তদন্ত এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। তাদের মতে, এভাবে খনিজ সম্পদ উত্তোলন চলতে থাকলে পরিবেশ ও কৃষিজমির মারাত্মক ক্ষতি হতে পারে।
পঞ্চগড় সদর থানার এক কর্মকর্তা জানান, দায়ের করা জিডির বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।



ফেসবুক কর্নার