June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

বান্দরবানে জেএসএস (মূল)-এর বিরুদ্ধে সেনাবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

রাসেল লামা বান্দরবান

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় জেএসএস (মূল)–এর একটি সশস্ত্র দলের বিরুদ্ধে অভিযান চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের দাবি করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল আনুমানিক ৫টার দিকে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোয়াংছড়ি উপজেলার মুরং বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, অভিযানের সময় একটি সশস্ত্র দলকে অবৈধভাবে চাঁদা আদায়ের সময় শনাক্ত করা হয়। সেনা টহল দল উপস্থিত হলে সংশ্লিষ্টরা পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে গুলিবিনিময়ের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেনা সদস্যরা পাল্টা ব্যবস্থা গ্রহণ করেন। পরে তারা নিকটবর্তী একটি স্থাপনায় আশ্রয় নেওয়ার চেষ্টা করে সেখান থেকে পালিয়ে যায় বলে দাবি করা হয়েছে।
অভিযান শেষে ঘটনাস্থল তল্লাশি করে হ্লামংনু মার্মা নামের এক ব্যক্তিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, তিনি জেএসএস (মূল)–এর একজন সদস্য। তাকে তাৎক্ষণিকভাবে পুলিশের সহায়তায় বান্দরবান সদর হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
এ সময় ঘটনাস্থল থেকে একটি সাবমেশিনগান (এসএমজি), ১৪৩ রাউন্ড এসএমজি গোলাবারুদ, ১৪ রাউন্ড পিস্তলের গুলি, ৫ রাউন্ড ব্ল্যাঙ্ক অ্যামোনিশন, দুটি ম্যাগাজিনসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়।
বাংলাদেশ সেনাবাহিনী জানায়, পার্বত্য চট্টগ্রামে সকল জাতিগোষ্ঠীর জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে তাদের কার্যক্রম অব্যাহত রয়েছে এবং সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে আইনানুগ অভিযান ভবিষ্যতেও চলবে।
ঘটনার বিষয়ে জেএসএস (মূল)-এর পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।



ফেসবুক কর্নার