June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

রমজানে নিত্যপণ্যের দাম সহনীয় রাখতে পাঁচবিবি বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযান

অভয়নগর প্রতিবেদক

পবিত্র রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি ২০২৬) বিকেল ৪টায় পাঁচবিবি বাজারে এ অভিযান চালানো হয়।
বাজারে দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধি, কৃত্রিম সংকট সৃষ্টি ও অবৈধ মজুত প্রতিরোধে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কার্যক্রম পরিচালিত হয়।
অভিযানে উপস্থিত ছিলেন পাঁচবিবি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম আহমেদ, সহকারী কমিশনার (ভূমি) বেলায়েত হোসেন, মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, ব্যবসায়ী সমিতির সভাপতি আহসান হাবীব ও সাধারণ সম্পাদক জীবন কৃষ্ণ চন্দ্র বাপ্পিসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।
বাজার পরিদর্শনকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম আহমেদ বলেন, রমজান মাসে কোনো ব্যবসায়ী যাতে অবৈধভাবে পণ্য মজুত করে কৃত্রিম সংকট সৃষ্টি বা অতিরিক্ত মূল্য আদায় করতে না পারে, সে বিষয়ে প্রশাসন কঠোর নজরদারি রাখছে। তিনি কাঁচাবাজারসহ সকল দোকানে ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রশিদ প্রদানের মাধ্যমে স্বচ্ছ লেনদেন নিশ্চিত করার আহ্বান জানান।
অভিযান চলাকালে বিভিন্ন দোকানে মূল্যতালিকা প্রদর্শন, পণ্যের মজুত পরিস্থিতি এবং মান যাচাই করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, রমজান মাসজুড়ে বাজার মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার