June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, তদন্তে পুলিশ

অভয়নগর প্রতিবেদক

নলডাঙ্গায় বিএনপি কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ, তদন্তে
নাটোরের নলডাঙ্গা উপজেলায় বিএনপির একটি দলীয় কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ১নং ব্রহ্মপুর ইউনিয়নের ছাতারভাগ গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় বিএনপি নেতাকর্মীদের অভিযোগ, একদল ব্যক্তি কার্যালয়ে অতর্কিত হামলা চালিয়ে চেয়ার-টেবিল ভাঙচুর করে এবং টাঙানো বিভিন্ন নেতার ছবি নষ্ট করে। ওয়ার্ড যুবদলের সভাপতি মো. রাকিব দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত কয়েকজন ব্যক্তি এ হামলায় জড়িত। তিনি ঘটনার নিন্দা জানিয়ে জড়িতদের বিচারের দাবি করেন।
তবে অভিযুক্তদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরে আলম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।



ফেসবুক কর্নার