June 24, 2026, 1:00 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

নলডাঙ্গায় হালতিবিলে কৃষকের উদ্যোগে প্রথম সোলার পাম্পে ইরি চাষ

অভয়নগর প্রতিবেদক

নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতিবিলে কৃষক মোঃ রমজান আলী নিজ উদ্যোগে সোলার পাম্প স্থাপন করে প্রথমবারের মতো ইরি চাষের পদ্ধতি চালু করেছেন। তিনি উপজেলার পশ্চিম মাধনগর গ্রামের মোঃ জায়েদ আলী মীরের ছেলে। ২৬০০ ওয়াটের এই সোলার পাম্পে ৩ হর্সের মোটর ব্যবহৃত হচ্ছে, যা চারদিকে ঘুরানো যায় এবং সূর্যের আলো অনুযায়ী সেটিকে সরানো সম্ভব। সোলার পাম্পের মাধ্যমে ১৫ বিঘা জমিতে সেচ দেওয়ার পরিকল্পনা করছেন রমজান আলী।
কৃষক রমজান আলী জানান, এই সোলার পাম্পের জন্য মোট ২ লক্ষ ২০ হাজার টাকা খরচ হয়েছে। সেচ দিতে কোনো ঝামেলা নেই; সুইচ অন করলেই পানি উঠে আসে। পাম্পটি ২০ বছরের গ্যারান্টিযুক্ত এবং স্বল্প খরচে ধান চাষের সুযোগ দেয়। তিনি উল্লেখ করেন, মেশিন দিয়ে ১০ বিঘা জমিতে ইরি চাষ করতে প্রায় ১ হাজার লিটার ডিজেল প্রয়োজন হয় এবং শীতকালে স্টার্ট করাও কঠিন। তিনি চান, যারা সোলার পাম্প স্থাপন করতে ইচ্ছুক, তাদের সহায়তা করা হবে।
মাধনগর ইউনিয়ন পরিষদের হিসাব রক্ষক মামুনুর রশিদ বলেন, রমজান আলীর এই উদ্ভাবনী উদ্যোগ অন্যান্য কৃষকদের জন্য অনুপ্রেরণা হবে। নলডাঙ্গা উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাজ্জাদ হোসেন জানান, কৃষি বিভাগ প্রয়োজনীয় পরিদর্শন ও সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে, যাতে স্বল্প খরচে কৃষকরা আধুনিক চাষাবাদ পদ্ধতি ব্যবহার করতে পারেন।



ফেসবুক কর্নার