May 14, 2026, 1:12 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল রাজধানী, উৎপত্তিস্থল সাতক্ষীরার আশাশুনি

অভয়নগর প্রতিবেদক

শুক্রবার দুপুর ১টা ৫৩ মিনিটে রাজধানী ঢাকা ছাড়াও দেশের বিভিন্ন অঞ্চলে শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) জানিয়েছে, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ৫.৩ এবং এর উৎপত্তিস্থল ছিল সাতক্ষীরার আশাশুনি উপজেলা।
ইএমএসসি সূত্রে জানা গেছে, কম্পনের কেন্দ্র খুলনা জেলা শহর থেকে ৪৭ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে এবং সাতক্ষীরা জেলা থেকে ১৮ কিলোমিটার দক্ষিণ-পূর্বে, ভূমিকম্পের গভীরতা ছিল ৩৫ কিলোমিটার। রাজধানীসহ দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় জেলা এবং পার্শ্ববর্তী ভারতের কিছু এলাকায় কম্পন অনুভূত হয়েছে। তবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ফেব্রুয়ারির শুরু থেকে দেশে একের পর এক ভূমিকম্প রেকর্ড করা হচ্ছে। ১ ফেব্রুয়ারি সিলেটে ৩ মাত্রার একটি মৃদু কম্পন শুরু হয়। ৩ ফেব্রুয়ারি তিন দফা কম্পন, সাতক্ষীরার কলারোয়ায় ৪.১ মাত্রার কম্পন এবং মিয়ানমারে ৫.৯ ও ৫.২ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের প্রভাব দেশেও অনুভূত হয়। ৯, ১০ এবং ১৯ ফেব্রুয়ারি আরও কয়েক দফা কম্পন অনুভূত হয়েছে। সব মিলিয়ে ফেব্রুয়ারিতে দেশে মোট আটবার ভূকম্পন রেকর্ড করা হয়েছে।



ফেসবুক কর্নার