July 2, 2026, 2:42 pm
শিরোনাম :
বিয়ের আশ্বাসে একাধিকবার ধর্ষণ, পিতৃত্ব নির্ধারণে ডিএনএ পরীক্ষার নির্দেশ, অভিযুক্ত কারাগারে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে ছাত্রদলের মাসব্যাপী কর্মসূচি ঘোষণা কাশিয়ানীতে বাসের ধাক্কায় যুবক নিহত শিগগিরই চালু হচ্ছে বাংলাদেশ-ভারত মিতালী এক্সপ্রেস ট্রেন খামেনির দাফনে ৩ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের আশা, ভাঙতে পারে ১৯৮৯ সালের রেকর্ড ঝুঁকিপূর্ণ ভবন বন্ধ, খোলা আকাশের নিচে চলছে পাঠদান; চরম দুর্ভোগে পঞ্চগড়ের শিক্ষার্থীরা দাম কমল এলপি গ্যাসের জুলাই শহীদ স্মরণে রাষ্ট্রীয় কর্মসূচি না থাকায় উদ্বেগ প্রকাশ জামায়াতের অগ্রিম বুকিংয়ে আলিয়ার ‘আলফা’র বাজিমাত এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ২৪৭৮৪ শিক্ষার্থী, বহিষ্কার ৭

প্রাগপুরে উন্নয়নের ছোঁয়া, বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু

অভয়নগর প্রতিবেদক

দৌলতপুর উপজেলার ১ নং প্রাগপুর ইউনিয়নে বিলগাথুয়া হাট সড়ক প্রশস্তকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) রেজা আহাম্মেদ বাচ্চু মোল্লা, কুষ্টিয়া-১ আসনের সংসদ সদস্য, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রকল্পটির উদ্বোধন করেন। সংশ্লিষ্টরা জানান, নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এই উন্নয়ন কার্যক্রম শুরু হয়েছে।
বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে সরু ও ঝুঁকিপূর্ণ এ সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে স্থানীয় বাসিন্দাদের ভোগান্তিতে পড়তে হতো। সড়ক প্রশস্তকরণ কাজ শেষ হলে প্রাগপুর ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন ও স্থানীয় ব্যবসা-বাণিজ্যে ইতিবাচক প্রভাব পড়বে বলে আশা প্রকাশ করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপি-র সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, প্রাগপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ আজমল হোসেন, প্রাগপুর ইউনিয়ন বিএনপির সভাপতি সোনা মেম্বার, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, বিলগাথুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সুপার গোলাম মোস্তফা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মোঃ মাহাবুবুর রহমান এবং প্রাগপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব পিন্টু বিশ্বাস। এছাড়া ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও অংশ নেন।
বক্তারা আরও বলেন, গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন অব্যাহত থাকলে দৌলতপুর উপজেলার সার্বিক যোগাযোগ ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।



ফেসবুক কর্নার